September 12, 2026, 8:03 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

দুই পা ও এক হাতবিহীন শিশুকে কোলে তুলে নিলেন মিরাজ আফ্রিদি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে জন্মগতভাবে দুই পা ও একটি হাতবিহীন এক নবজাতককে ঘিরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। অসহায় এই শিশুটির পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি শিশুটির গ্রামের বাড়ি নাজিরপুরের কলারদোয়ানিয়া এলাকায় গিয়ে উপস্থিত হয়ে তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং নগদ অর্থ সহায়তা দেন। পাশাপাশি ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন শিশুটির মা লিজা আক্তারকে।

জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে নেছারাবাদের মিয়ারহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই পা ও একটি হাত ছাড়াই জন্ম নেয় শিশুটি। এ খবর পেয়ে দিনমজুর পিতা আল আমিন শিশুটিকে নিতে অস্বীকৃতি জানান এবং ফেলে আসতে বলেন। তবে মায়ের মমতা আর ভালোবাসার কাছে হার মানে সব। স্বামীর কথা না মেনে সন্তানকে বুকে নিয়েই ফেরেন বাড়ি।

এ ঘটনায় মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা সিজারিয়ান অপারেশনসহ সব চিকিৎসা খরচ মওকুফ করেন। একই সঙ্গে সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাসও তার ফি নেননি।

নবজাতকের মা লিজা আক্তার বলেন, “আমার সন্তান স্বাভাবিকভাবে জন্মায়নি বলে তার বাবা তাকে ফেলে দিতে বলেছিল। কিন্তু আমি আমার সন্তানকে কখনো ছেড়ে দেব না। আমি তাকে মানুষ করে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “আমি ভাবতেই পারিনি এত মানুষ আমাদের পাশে দাঁড়াবে। বিশেষ করে মিরাজ আফ্রিদি ভাই আসবেন এটা আমার জন্য অনেক বড় সাহসের জায়গা তৈরি করেছে।