September 12, 2026, 6:40 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল হোসেন খান

Reporter Name

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল হোসেন খান

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে দুস্থ জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার ( ৩ জুন) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অর্থ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৬,বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের ৫০০জন দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।