September 12, 2026, 8:08 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে পুলিশের হাতে পাঁচ মাদক সেবক গ্রেপ্তার, ৩ মাস করে জেল

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পরবর্তীকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, আজ সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে মোহাম্মদ মিজান হাওলাদার(২৫) মোহাম্মদ সজীব হাওলাদার (২২) মোহাম্মদ সাব্বির খান (২১) মোহাম্মদ নাজমুল শিকদার (২৬) মোহাম্মদ আরাফাত (১৯) মোট পাঁচজন মাদক সেবনকারী কে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদক বিরোধী অভিযানের বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল এই মাদক বিরোধী অভিযানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।