October 28, 2026, 4:27 am
শিরোনাম:
সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ সাঈদীকে ‘আল্লাহর ওলি’ বললেন মানিক পশারীর বোন, সাক্ষ্য নিয়ে জানেন না কিছুই

উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব সংবাদদাতা।।
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে কিশোরী বাড়ির পাশের ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে অভিযুক্ত তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি-৮-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। রোববার দিবাগত রাতে বানারীপাড়ার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার জাকির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।