September 12, 2026, 7:21 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

সড়কের পাশে গাছ-ইট-বালু রাখায় সতর্ক করলেন ইউএনও মাহমুদ আশিক কবির

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন সড়কের পাশে গাছ, ইট ও বালু রাখার কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

তিনি জানান, সড়কের পাশে অবৈধভাবে নির্মাণসামগ্রী বা গাছ ফেলে রাখার ফলে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় বলেও উল্লেখ করেন তিনি।
ইউএনও মাহমুদ আশিক কবির সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।