নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল বিকেলে হালিম হাওলাদারকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাতেই বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বলকে গারুড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে বিকেল ৩ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।