October 22, 2026, 7:11 pm
শিরোনাম:

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

Reporter Name
Oplus_131072

বিদ্যুতা’য়িত হওয়া বাবাকে মৃ’ত্যুর মুখ থেকে ছি’নিয়ে আনতে ছুটে এসেছিলেন দুই ভাই। কিন্তু বাবাকে শেষ পর্যন্ত বাঁ’চাতে পারলেও নিজেরা আর ফিরতে পারলেন না। বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পর্শে প্রা’ণ হা’রিয়েছেন সহোদর ভাই। হৃ’দয়বিদারক এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁ’চে গেছেন তাদের বাবা। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘটে যাওয়া এই দু’র্ঘ’টনায় পুরো এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নি’হ’ত দুই ভাই হলেন- তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে গাছ কা’টার কাজ করতেন তারা। ঘটনার দিন সকালে বাবা আলাম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনের কালিরহাট এলাকায় শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কা’টতে যান। কাজের একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতা’য়িত হন বাবা আলাম বক্তার। বাবাকে বি’পদে পড়তে দেখে তাকে বাঁ’চাতে এগিয়ে আসেন নিচে থাকা এক ছেলে। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আ’ক্রা’ন্ত হন। পরে তাদের উ’দ্ধারে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তিনিও বিদ্যুতা’য়িত হন। মুহূ’র্তেই দু’র্ঘ’টনায় গুরুতর আ’হ’ত হন দুই ভাই।

পরে স্থানীয়রা তাদের উ’দ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই ভাইকে মৃ’ত ঘোষণা করেন। বাবাকে বাঁ’চানোর চেষ্টা করতে গিয়ে দুই ছেলের এমন করুণ মৃ’ত্যু’তে স্বজন ও স্থানীয়দের মধ্যে শো’কের আবহ তৈরি হয়েছে। সামান্য আ’হত হয়ে প্রাণে বেঁ’চে যান বাবা আলাম বক্তার।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।