October 22, 2026, 7:12 pm
শিরোনাম:

বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

Reporter Name

বরিশাল জেলা প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের খন্দকার বাড়িতে মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিশাল জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জনসমাগমে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আবুল হোসেন খান কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ফাহাত খন্দকারের প্রতি নিজের সমর্থন ও আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি ফাহাত খন্দকারকে ইউনিয়নের একজন যোগ্য নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফাহাত খন্দকার তাঁর বক্তব্যে কলসকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে তিনি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান দক্ষিণ সাদিস খন্দকার বাড়ি থেকে মুইনখালি বাজার পর্যন্ত ফাহাত খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিতব্য একটি রাস্তার কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি খন্দকার আব্দুল গফুর কারিমিয়া কওমি মাদ্রাসারও উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।