October 22, 2026, 10:03 pm
শিরোনাম:

ফরিদপুরের বিদ্যালয়ে যাওয়ার সময় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শি’শু শিক্ষার্থীকে ধ’র্ষণের দায়ে যুবককে মৃত্যুদণ্ড

Reporter Name
Oplus_131072

ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার সময় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শি’শু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধ’র্ষ’ণের দা’য়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শি’শু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবক আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মা’মলা সূত্রে জানাযায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শি’শু শিক্ষার্থী। পথিমধ্যে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শি’শু’টিকে কোলে তুলে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে নিয়ে জো’রপূর্ব’ক ধ’র্ষ’ণ করে পা’লিয়ে যায় আকিদুল। এরপর শি’শু’টিকে উ’দ্ধার করে বাবা-মা ও স্বজনেরা দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অতিরিক্ত র’ক্ত’ক্ষরণে শি’শু’টির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।