বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।। দেশের আটটি জেলায় বিকেল ৪টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৪ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, রাঙামাটি, চট্টগ্রাম, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কিছু স্থানে ৪ মে বিকেল ৪টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে।
সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
সাত নদীর পানির বিপৎসীমার উপরে তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।