নিজস্ব সংবাদদাতা বাবুগঞ্জ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনরত নববিবাহিত কলেজছাত্রী সাদিয়া আক্তার শসী (২৩)-কে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কাজল রেখার ছেলে মোঃ কামরুল ইসলাম নিরব (২৯)-এর সঙ্গে বিবাহের দাবি করে তিনি বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে ম্যাটস কোয়ার্টারে অনশন করছেন।
এদিকে, কামরুল ইসলাম নিরবের বাবা বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে নারাজ। ছেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিবারের সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক গ্রহণযোগ্য নয় এবং সামাজিক অবস্থানের দিক থেকে মেয়ের পরিবার তাদের তুলনায় নিম্ন এমন মন্তব্যও করা হয়েছে বলে জানা গেছে।
তবে ওই কলেজ ছাত্রী সাদিয়া আক্তারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, সম্পর্ক মেনে না নিলে সরকারি কোয়াটার ছাড়ছেন না। প্রয়োজনে আত্মহত্যার হুমকি দেন তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।