September 12, 2026, 8:05 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জের কলসকাঠিতে কাওসার গাজীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে কাওসার গাজী নামের এক যুবককে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষুদ্রকাঠি গ্রামের দুলার গাজী ৪ জুন বিকেল ২ টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কাওসার গাজীর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারী দুলাল তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত কাওসার গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।