October 22, 2026, 7:45 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে তপু হাওলাদার নামে ২২ বছরের এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুর ১২ টার সময় তপু হাওলাদার তার নিজ বাড়ির পূর্ব পাশের বাগানে আম গাছের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। নিহত তপু হাওলাদার গোমা গ্রামের মোতালেফ হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুধল ইউনিয়নের গোমা গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে উর্মির সাথে তপুর পারিবারিকভাবে বিবাহ হয়। নিহত তপুর শশুর শাশুড়ি ও স্ত্রী উর্মির সাথে পারিবারিক কলহ চলে আসছিল দীর্ঘদিন থেকে। যে কারণে তপুর স্ত্রী উর্মি তার বাবার বাড়িতে বসবাস করতেন। গত পাঁচ দিন আগে স্ত্রী উর্মী একটি সন্তান জন্মগ্রহণ করেন। সন্তান জন্মের খবর পেয়ে তবু তার শ্বশুর বাড়িতে গেলে স্ত্রীর সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এরপর তবু বাড়িতে চলে স্ত্রীর সাথে অভিমান করে আজকের দুপুরে গলায় রশি পেয়েছি আত্মহত্যা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।