October 22, 2026, 10:42 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে রাজা ও বাদশা দুই ভাই গাঁজা সহ পুলিশের খাঁচায়।

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।
বাকেরগঞ্জ থানাপুলিশ এর মাদক বিরোধী অভিযানে রাজা ও বাদশা নামের দুই মাদক কারবারিকে গাঁজা সহ গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

২৭ এপ্রিল রাত ৪ টার সময় এসআই ফোরকান হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজা সহ রাজা ও বাদশা নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় মামলার ৩ নাম্বার আসামি আলোচিত মাদক কারবারি সাগর চৌকিদার ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

থানা পুলিশের হাতে আটককৃত আসামি আব্দুল্লাহ (রাজা) ও আঃ রহমান বাদশা কাফিলা গ্রামের চিহ্নিত মাদক কারবারি সালাম চৌকিদার’র ছেলে।

এসআই ফোরকান হোসেন জানান, দীর্ঘদিন নজরদারি ও বিভিন্ন সোর্স এর মাধ্যমে গাঁজা সহ দুই গাঁজা বিক্রেতাকে গভীর রাতে আটক করতে সক্ষম হয়েছি। বাকেরগঞ্জ থানায় আমি যতদিন কর্মরত অবস্থায় আছি। মাদক ব্যবসায়ীদের আমি শান্তিতে ঘুমাতে দেবোনা। মাদক কারবারির সাথে কোনো সমঝোতা নেই।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বাকেরগঞ্জে মাদক ও অনলাইন জুয়া সহ সকল অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদের মাধ্যমে বাকেরগঞ্জের মাদক বিক্রির সাথে জড়িতদের একটা বার্তা পৌঁছে দিতে চাই। বাকেরগঞ্জে যারা মাদক বিক্রির সাথে জড়িত আছো। তোমার নিজ থেকে মাদক বিক্রি ছেড়ে ভালো হয়ে যাও। নয়তো মামলার আসামী হয়ে জেলা যাবার জন্য তৈরি হও।