October 22, 2026, 11:31 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহন খাদে পড়ে আহত- ৩ জন

Reporter Name
oplus_0

ঢাকা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহনের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকার ৬ টায় মহাসড়কের আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের বাসটি আউলিয়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে তিন জন ছিলেন পরিবহনটির চালক, সুপারভাইজার ও হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলোনা। পরিবহনটি বরগুনা যাচ্ছিল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এ সময় পথের মধ্যে দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।