October 22, 2026, 11:31 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে নামাজরত অবস্থায় স্ত্রী সহ ৩ জন কে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত স্বামী আটক

Reporter Name

প্রতিবেদক – জিয়াউল হক। বরিশাল।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নে আবারও পারিবারিক সহিংসতার ভয়াবহ ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় নিজের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদার বিয়ে করেন একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মোঃ মিন্টুর মেয়ে রুমানা আক্তারকে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় ২ মাস আগে রুমানা তার বাবার বাড়ি চলে আসেন। গত ২ দিন আগে ওই জামাই উজ্বল শ্বশুর বাড়িতে আসে।

আজ ভোর ৬ টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উজ্বল তার স্ত্রী রুমানাকে নামাজরত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় এসময় মেয়ের চিৎকারের শব্দ পেয়ে শাশুড়ি মাহমুদা বেগম মেয়েকে বাঁচাতে আসলে তাকেও চাকু দিয়ে এলোপাথাড়িক কোপায় এ সময় শ্বশুর মিন্টু এগিয়ে আসলে তাকেও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বাইরে থেকে তালা লক করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম), বরিশালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, অভিযুক্ত উজ্জ্বল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।