October 22, 2026, 10:42 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে কৈলাশ সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বাড়াই পাড়া কৈলাশ সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের ১৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী অধ্যাপক বিপ্লব মিত্রকে সভাপতি, তারক দাসকে সাধারণ সম্পাদক এবং শেখর দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মন্দিরের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সহকারী অধ্যাপক বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক তারক দাস ও সাংগঠনিক সম্পাদক শেখর দাসসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কৈলাশ সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভক্তদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।