October 23, 2026, 6:13 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বাকেরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ভাঙল বিদ্যালয়

Reporter Name

জিয়াউল হক, বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে রামনগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভেঙে পড়েছে।

গত ৩০ মে বিকেলে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় প্রবল বাতাসে বিদ্যালয় প্রাঙ্গণে থাকা তিনটি বড় গাছ উপড়ে গিয়ে বিদ্যালয় ভবনের ওপর পড়ে। এ সময় বিদ্যালয়ের কয়েকটি কক্ষের টিনের ছাউনি ও অবকাঠামোর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যালয়টি ঈদের ছুটিতে বন্ধ থাকায় কোন শিক্ষার্থীরা ছিল না যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই গাছগুলো উপড়ে বিদ্যালয়ের ওপর আছড়ে পড়ে। এসময় বিদ্যালয়টির সপ্তম অষ্টম শ্রেণীর কক্ষ দুটি পুরোপুরি ভেঙে যায়।

এছাড়াও দেখা গেছে, বিদ্যালয়টির মূল ভবনের উপর গাছ পড়ায় ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। দুটি কক্ষ একেবারেই ভেঙে গিয়ে মাটির সাথে মিশে গেছে। পাশাপাশি ওই পক্ষ দুটিতে থাকা চেয়ার-টেবিলও শিক্ষার্থীদের বেঞ্চ ভেঙেচুরে গেছে। বিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ব্যাহত হবে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য চারটি অক্ষর থাকলেও বর্তমানে দুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনায় ভোগান্তি সৃষ্টি হবে।

বিদ্যালয়টির সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা খালেকুজ্জামান বলেন, হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে গাছ উপরে পড়ে বিদ্যালয়টি ভেঙ্গে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট ছিল। এখন আবার কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যালয়টি ভেঙ্গে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়েে ভবনটি সংস্কার করো না হলে এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। তারা দ্রুত ভবনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন, যাতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত না হয়।