October 23, 2026, 6:51 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বরিশালে মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি অপু গ্রেফতার

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বরিশাল।
বরিশাল র‍্যাব-৮ ও র‍্যাব-৪, মিরপুর এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুন ২০২৬ ইং তারিখ ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকা হতে বরিশাল জেলার কাউনিয়া থানার মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত ১ আসামি অপু (২৫), পিতা-নজরুল, সাং-পলাশপুর, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।

এজাহারের বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত অপু সহ অন্যান্য অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম জসিম সিকদার বাবু(২৮)’কে গত ১৫ মে ২০২৬ তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় বাসা থেকে ডেকে বরিশাল মহানগরের কাউনিয়া থানাধীন বিসিসি ০৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর ৭ নং গুচ্ছ গ্রামের চার রাস্তার মোড়ে নিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম দৌড়ে পার্শ্ববর্তী জনৈক রহিম মিয়ার বিল্ডিং এর পরিত্যক্ত রুমে প্রবেশ করলে অভিযুক্তরা উক্ত ঘরের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের আর্তনাদে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বরিশালের কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর থেকে অপরাধী অত্যান্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৪, মিরপুর, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহারনামীয় অভিযুক্ত অপু (২৫)’কে গ্রেফতার পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।