September 12, 2026, 8:05 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

Reporter Name

ডেস্ক রিপোর্ট ।। নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায়ও তীব্র নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, গত ২৪ জুন সকালে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

পুলিশ জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় একজন কসাই এবং স্থানীয় বাজারে গরু জবাই ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী পাখি আক্তার। তিনি বলেন, তার স্বামী নেশাগ্রস্ত হলেও নিজের সিদ্ধান্তে কুকুরটিকে হত্যা করেননি। তার দাবি, কুকুরটি ছিল প্রতিবেশী শাহিনারা ও তার ছেলে সোহাগ মিয়ার পালিত। তাদের নির্দেশেই মোহাম্মদ আলী কুকুরটিকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে গিয়ে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন।

পাখি আক্তার আরও বলেন, যদি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নির্দেশদাতাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত ছিলেন, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।