September 12, 2026, 6:39 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ত্যাগচ্ছে গ্রামের বাসিন্দা ইসমাইল (২১) নামে এক যুবক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইসমাইলের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

নিখোঁজ ইসমাইল ওই গ্রামের বাসিন্দা মোস্তফা খার ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসমাইলের মাথায় মানসিক সমস্যা রয়েছে। গত তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে পটুয়াখালী শহরে আসেন পরবর্তীতে বাড়িতে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইসমাইলের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তার সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।
কেউ ইসমাইলের সন্ধান পেয়ে থাকলে তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যোগাযোগ – 01352689372