কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ত্যাগচ্ছে গ্রামের বাসিন্দা ইসমাইল (২১) নামে এক যুবক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইসমাইলের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ ইসমাইল ওই গ্রামের বাসিন্দা মোস্তফা খার ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসমাইলের মাথায় মানসিক সমস্যা রয়েছে। গত তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে পটুয়াখালী শহরে আসেন পরবর্তীতে বাড়িতে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইসমাইলের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তার সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।
কেউ ইসমাইলের সন্ধান পেয়ে থাকলে তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যোগাযোগ - 01352689372