সংসদীয় আসন ১২৪, বরিশাল-৬ এর মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান এর আপন বড় ভাই মরহুম জালাল হোসেন খান এর সহধর্মিণী ও বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপুর মমতাময়ী মা কহিনুর বেগম বার্ধক্যজনিত কারনে আজ সকাল ১০.৩০ এর সময় এম পি মহোদয় এর বাকেরগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন।