October 22, 2026, 10:43 pm
শিরোনাম:

আইভীর দুই হত্যা মামলা ও ইমির সন্ত্রাসবিরোধী মামলায় জামিন

Reporter Name

বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের মুহূর্ত (ফাইল ফটো)
জামিন চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিনের এ আদেশ দেন৷

জামিন চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিনের এ আদেশ দেন৷

হত্যার অভিযোগে করা দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন৷ ৭ মার্চ-এর ভাষণ বাজানোর পর গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)-ও অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায়৷

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী৷ পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানায়, জামিন চেয়ে আইভীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ জামিনের এ আদেশ দেন৷

সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন ওই দুই মামলা দায়ের করা হয়৷ এই দুই মামলার একটিতে ২ মার্চ ও অন্যটিতে ১২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়৷

এর আগে ১০ মামলায় জামিনের পর সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইভী৷ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ২৬ এপ্রিল রুলসহ আদেশ দেন৷ সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো (শোন্য অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷