October 23, 2026, 4:11 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

আকস্মিক বন্যা হতে পারে ৫ জেলায়, সতর্কবার্তা

Reporter Name

অনলাইন ডেস্ক।।
আকস্মিক বন্যা হতে পারে ৫ জেলায়, সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
আগামী ৭ মে পর্যন্ত সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় স্থানভেদে ১৫০-৩৫০ মি.মি. বৃষ্টিপাত হতে পারে।

এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানি সমতল সপ্তাহের প্রথম ভাগে বৃদ্ধি পাবে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসার ফলে নদীসমূহ কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।