October 22, 2026, 11:27 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে প্রফুল্ল বিদ্যাপীঠে বাল্যবিবাহ রোধে “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।।
বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জের প্রফুল্ল বিদ্যাপীঠে এক সচেতনতামূলক “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় প্রফুল্ল বিদ্যাপীঠ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার দাস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ কুমার দাস, এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল রহমান, সেইন্ট বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার এডি মো: শাকিল আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক আকন, যায়যায়দিন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তুহিন সিকদার, স্বেচ্ছাসেবক দল বাকেরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুমর খান সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। একটি মেয়ের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে অকালেই থমকে দেয় এই অনাকাঙ্ক্ষিত প্রথা। বাল্যবিবাহ রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা। বিশেষ করে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধ সমাবেশ উপলক্ষে বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বিয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়।