October 28, 2026, 4:25 am
শিরোনাম:
সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ সাঈদীকে ‘আল্লাহর ওলি’ বললেন মানিক পশারীর বোন, সাক্ষ্য নিয়ে জানেন না কিছুই

তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

Reporter Name
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি।।
হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বাবার বিরুদ্ধে ১৭-১৮টি বিয়ের অভিযোগ তুলেছেন তাঁর মা। একই সঙ্গে ছেলের বিরুদ্ধে বাবার দেওয়া বিভিন্ন বক্তব্যকে মিথ্যা দাবি করে তিনি অভিযোগ করেছেন, তাশরীফ পরিচিতি পাওয়ায় তা মেনে নিতে পারছেন না তাঁর বাবা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি ফেসবুক পেজে প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেন তাশরীফের মা।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাশরীফের বাবার একাধিক বিয়ে রয়েছে। তাঁর ভাষ্য, বিয়ের সময় ওই ব্যক্তি ৭-৮টি বিয়ে করেছিলেন বলে তিনি জানতেন। পরে জানতে পারেন, বিয়ের সংখ্যা ১৭-১৮টি।

ছেলের বিরুদ্ধে বাবার বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তাশরীফের মা বলেন, এসব বক্তব্য সত্য নয়। তাঁর দাবি, ছেলে পরিচিতি পাওয়ায় বাবা তা ভালোভাবে নিতে পারছেন না। অন্যদের কথায় প্রভাবিত হয়েই তিনি ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি।

তাশরীফের মা আরও জানান, ছেলে প্রতি মাসে তাঁকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। তবে এক মাস টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ক্ষেত্রেও অন্যদের পরামর্শকে দায়ী করেন তিনি।

এর আগে, মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ওই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ভাঙচুরের বিষয়ে তাশরীফের বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘উনি চুমু দেন নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন।’ পাশাপাশি তিনি বলেন, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হওয়া উচিত। কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের দায়ে পুরো মাদ্রাসাকে দায়ী করা কিংবা সেখানে ভাঙচুরেরও বিরোধিতা করেন তিনি।

এরপর সোমবার রাতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তাঁর বাবা। এর পরিপ্রেক্ষিতেই ছেলের পক্ষ নিয়ে বক্তব্য দিলেন তাঁর মা।

তবে তাশরীফের মা ও বাবার বক্তব্যে ওঠা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।