October 23, 2026, 4:12 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

Reporter Name

বাংলা মিডিয়া ডেক্স রিপোর্ট।।
গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত
বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় অপু মাঝি (২৮) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় হানিফ পরিবহণের একটি বাস। সকাল ১০টার দিকে বাসটি গৌরনদীর তাঁরাকুপি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অপু মাঝি ঘটনাস্থলেই নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।