October 23, 2026, 6:50 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী

Reporter Name

বরিশাল জেলা প্রতিনিধি।।
কঠিন ব্যাধিতে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষক স্ত্রী মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালের চিকিৎসার জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন এই দম্পতি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন গৌরনদীর বাসিন্দা সুদাম পাল। পরের বছর ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা ও শিক্ষক মন্দিরা রানী পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মন্দিরা রানী পাল বর্তমানে গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল স্নাতকে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে প্রথম সুদাম পালের কিডনি জটিলতা ধরা পড়ে। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে দিল্লির ‘ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল’-এর চিকিৎসকেরা তাকে দ্রুত কিডনি সংযোজনের পরামর্শ দেন। দীর্ঘদিন চেষ্টা করেও উপযুক্ত কোনো ডোনার না পাওয়ায় স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল। পরবর্তীতে আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে গতকাল রোববার সকাল ৮টায় সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশে দেশ ত্যাগ করেন এই শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বিকেলে দিল্লির হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তাদের পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসেন প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। নেটিজেনরা এই দম্পতির চিকিৎসা সফলতা ও দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন। একইসঙ্গে শিক্ষক দম্পতিও তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।