October 23, 2026, 5:33 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

Reporter Name

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাকেরগঞ্জের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সমবায় সমিতির সদস্য, সমবায়ী, ঋণগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদারে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা এবং ঋণের চেক বিতরণ করা হয়।