বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বাকেরগঞ্জ উপজেলার যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন অসুস্থ হয়ে বর্তমানে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ (CCU)-তে চিকিৎসাধীন রয়েছেন।
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সাংবাদিক গোলাম মোস্তফা তুহিনের পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ও সাংবাদিকতার দায়িত্বে ফিরে আসতে পারেন, সে জন্য সকলের আন্তরিক দোয়া একান্ত কাম্য।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার সুস্থতা প্রার্থনা করেন।