September 12, 2026, 8:04 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে সড়ক পথে আসছে ইয়াবা: দুই ডিলার পয়েন্ট থেকে ১৪ ইউনিয়নে বিস্তার, প্রশাসনের বড় ব্যর্থতা?

Reporter Name

জিয়াউল হক, বাকেরগঞ্জ।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাইকারদের হাত ধরে সড়কপথে ঢাকা ও চট্টগ্রাম থেকে ইয়াবা আসছে। বাকেরগঞ্জ থানার পাশেই সদর রোড ও ভিইপি কলোনিতে প্রকাশ্যে ইয়াব খোলা বাজারে বিক্রি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরে প্রশাসনের নাকের ডগায় নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে ইয়াবা ছড়িয়ে পড়ছে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে। ফলে তরুণ সমাজের বড় একটি অংশ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সদর রোড ও ভিআইপি কলোনির নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এরপর স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন ইউনিয়নে। এ সব ডিলার পয়েন্টে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুচরা ও পাইকারি দামে ইয়াবা বিক্রয় হয়ে থাকে। থানা পুলিশের ভূমিকা নিয়েও নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটা থানা পুলিশের বড় ব্যর্থতা। অনেকে মনে করেন থানা পুলিশ ম্যানেজ করেই এসব পয়েন্টে ইয়াবা বিক্রয় হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এসব ডিলার চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সচেতন মহলের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।