October 22, 2026, 11:29 pm
শিরোনাম:

উন্নত জীবনের ১০টি কঠিন টিপস, এস এম পলাশ।।

Reporter Name

১। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। সবাইকে খুশি করতে গেলে নিজেকেই হারিয়ে ফেলবেন।

২। আয় যতই কম হোক, আয়ের চেয়ে কম খরচ করার অভ্যাস গড়ে তুলুন।

৩। প্রতিদিন নতুন কিছু শিখুন। জ্ঞানই এমন সম্পদ, যা কেউ চুরি করতে পারে না।

৪। সময়কে সম্মান করুন। যে সময়ের মূল্য বোঝে না, সময়ও তাকে মূল্য দেয় না।

৫। অলস মানুষের সঙ্গে বেশি সময় কাটাবেন না। মানুষের স্বভাব সংক্রামক।

৬। নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী না করে নিজেকে পরিবর্তন করুন।

৭। শরীর সুস্থ রাখুন। অসুস্থ শরীর নিয়ে বড় স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন।

৮। মানুষের উপকার করুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়।

৯। সমালোচনাকে ভয় পাবেন না। সমালোচনা অনেক সময় সফলতার পথ দেখায়।

১০। কখনো হাল ছাড়বেন না। অনেক সময় সফলতা আসে ঠিক সেই মুহূর্তে, যখন মানুষ হাল ছেড়ে দিতে চায়।

মনে রাখবেন “কারো পা চেটে নয়, খেটে বড় হও।