October 23, 2026, 4:11 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের সালিশ মীমাংসার বৈঠকে যুবলীগ নেতার হামলা

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে
একটি সালিশ মীমাংসার বৈঠকে হামলার অভিযোগ উঠেছে ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির শরীফের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১০ জুন বাগদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রেজাউল আহসান এর বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে এক পর্যায়ে যুবলীগে নেতা মনির শরীফ ও তার সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করেন এবং কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় হামলায় রেজাউল আহসান তার ভাই হাফিজুর রহমান ও মিজানুর রহমানগনকে পিটিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, কলসকাঠী হামলা ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।