October 23, 2026, 4:54 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

কলাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

Reporter Name

নিজস্ব সংবাদদাতা।। কলাপাড়া কুয়াকাটাগামী সাকুরা পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন। শনিবার রাত ৯টায় কলাপাড়া আন্দারমানিক সেতুর প্রবেশ দ্বারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হারুন গাজী (৪৫)। তিনি উপজেলার নজিবপুর গ্রামের আব্দুল সুলতান গাজী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় কলাপাড়া দিকে আসছিল। এর মধ্যে অটোরিকশাটি আন্দারমানিক সেতুর প্রবেশ দ্বারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সাকুরা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ আটজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করে। পথিমধ্যে বাকেরগঞ্জ নামক স্থানে হারুন গাজী মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।