October 23, 2026, 5:33 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাকেরগঞ্জেও তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

১৯ মে ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি অফিসের অংশগ্রহণে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন কার্যক্রম প্রদর্শিত হয়।
মেলা প্রাঙ্গণে ভূমি সহায়তা কেন্দ্রের দুটি স্টলসহ মোট চারটি ভূমি বিষয়ক পরামর্শ স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম (রাজীব), পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভূমি সেবা প্রত্যাশী ব্যক্তিবর্গ।

মেলায় তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি বিষয়ক সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।