October 22, 2026, 10:44 pm
শিরোনাম:

হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক। বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাজেদা বেগম দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে, এবং তার পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি বরিশাল সিটি
কর্পোরেশন এর ১২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি আমার ভাই বোন পূর্ব পুরুষ ক্রমে ওয়ারিশ সূত্রে জে,এল ৫০ নং বগুড়া আলেকান্দা মৌজার সি, এস আর,এস তথা এস,এ ৩৮১৩ নং খতিয়ানের এস, এ ৭০৭৫/৭১৩৮ নং দাগের পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণ করে বসবাস করে আসছি। ভোগদখল রত অবস্থায় আমার পিতা হাবিবুর রহমান মারা গেলে আমরা ভাই বোন মা ওয়ারিশ থাকি। আমরা পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ২২৭৪৯ নং খতিয়ান খুলে ভোগ দখল করিতেছি। বাবা তৎকালীন পৌরসভায় প্লান পাশ করাইয়া একতলা দালান নির্মান করিয়াছেন। আমাদের বাড়ীতে চলাচলের পথ ৪ ফুট রাখা হয়েছে।
আমার বসবাসের ভবনটি জড়াজর্ণ হয়ে যাওয়ায় ভবনের পাশে একটি বাউন্ডারি দেয়াল নির্মাণ করি। স্থানীয় একটি কুচক্রী মহল সিটি কর্পোরেশনের কাছে মিথ্যে অভিযোগ দিয়ে আমার দেয়ালটিভ ভেঙে ফেলেছে। এখন ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা চলছে। এমনকি তার চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

তিনি আরো জানার, প্রতিপক্ষের লোকজন প্রভাব খাটিয়ে তাকে নানাভাবে হয়রানি করছে এবং তার পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী নারী সিটি কর্পোরেশনের প্রশাসকসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চান এবং ভবিষ্যতে যেন আর কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসীর কয়েকজন উপস্থিত ছিলেন। তারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানান।