October 22, 2026, 10:03 pm
শিরোনাম:

সাংবাদিক কন্যা জেরিন আফরিন জিদনী আকনের শুভ জন্মদিন উদযাপন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. জিয়াউল হক আকনের বড় কন্যা জেরিন আফরিন জিদনী আকনের আজ শুভ জন্মদিন।

দশ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন ও বাড়ির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জন্মদিনের আনন্দঘন মুহূর্তে জিদনী আফরিনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পরিবারের সদস্য ও স্বজনরা। তাদের প্রত্যাশা, আগামী দিনে সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করবে।

জিদনী আফরিনের জন্মদিনে পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।