নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।
বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা।বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার, উপজেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বৈশাখী মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।