October 23, 2026, 12:59 am
শিরোনাম:

বাকেরগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

২০ জুলাই বিকেল ৫ টায় পৌরসভার কাঁচা বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং পলিথিন পাওয়ায় ২ জন বিক্রেতাকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন-১৯৫০ (সংশোধিত-২০২৫) এ মোট ৫৫০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এ সময় চায়না দুয়ারি জাল ২.৫ বস্তা,কারেন্ট জাল ২৪ কেজি
পলিথিন ১০ বস্তা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও বিক্রির ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের জাল বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ নিষিদ্ধ জাল বিক্রি বা সংরক্ষণ করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।