নিজস্ব সংবাদদাতা বরিশাল।।
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৩ জুন ২০২৬ খ্রি. তারিখের এই অভিযানে বিএমপির ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অংশ নেয়।
আজ ১৪ জুন বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলায় ৬ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১৩ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবা এবং ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে মাদক উদ্ধারের ঘটনায় জড়িত অভিযুক্ত আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিএমপি জানিয়েছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।