October 23, 2026, 12:59 am
শিরোনাম:

বরিশালের বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থনে আনন্দ শোভাযাত্রা

Reporter Name

জিয়াউল হক, বাকেরগঞ্জ বরিশাল।।
ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বরিশালের বাকেরগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক জাতীয় ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন এবং প্রিয় খেলোয়াড়দের ছবি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। সমর্থকদের অনেকেই আকাশি-সাদা জার্সি পরে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও খেলাধুলার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ফাইনালে আর্জেন্টিনা সেরা নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা জয় করবে।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। পুরো অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে এবং সাধারণ মানুষও শোভাযাত্রা উপভোগ করেন।