নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় চলমান মা’দ’ক’বিরোধী অভিযানের অংশ হিসেবে মাধবদী এলাকা থেকে মো. আফজাল নামে এক মা’দ’ক ব্যবসায়ীকে গ্রে’ফ’তা’র করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদী।
ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আ’ট’ক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উ’দ্ধা’র করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় মা’দ’ক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বি’রু’দ্ধে মা’দ’ক’দ্র’ব্য নি’য়’ন্ত্র’ণ আইনে মা’ম’লা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, মা’দ’কে’র বি’রু’দ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মা’দ’ক নির্মূলে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বি’রু’দ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে মা’দ’ক’মু’ক্ত সমাজ গঠনে আইন’শৃ’ঙ্খ’লা বাহিনীর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।