October 22, 2026, 10:02 pm
শিরোনাম:

জ্বালানি তেল সংকটে বাকেরগঞ্জের হাটবাজারে অস্থিরতা

Reporter Name

বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গ্রামীণ হাটবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজির ও মাছের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যা সাধারণ ক্রেতাদের চরম হতাশায় ফেলেছে।

উপজেলার শহরের বাস স্ট্যান্ড বৃহত্তম সবজি ও মাছের বাজার সহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনে সবজির বাজারে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেরেছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স কেজি ১০০ টাকা, পোটল কেজি ১০০ টাকা ও চিচিঙ্গা কেজি ৮০ থেকে ১০০ টাকা।

এছাড়াও মাছের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ১৫০০ থেকে ৩০০ হাজার টাকা, বোয়াল ১০০০ থেকে ১২০০ টাকা ও আইড় মাছ ১০০০ থেকে ১২০০ টাকা দরে। অন্যান্য মাছের দামও বাড়তি রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই সবজি ও মাছ বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

বাজার নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যদি কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয় করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।