September 12, 2026, 7:21 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু

Reporter Name

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ার শিকার হয়ে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন সোহেলি ইসলাম (৪২)। তিনি এসকেএফ ওষুধ কোম্পানির একজন মেডিক্যাল সার্ভিস অফিসার ছিলেন।

গত রোববার ভোরে দিনাজপুর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন সোহেলি। গাবতলী থেকে রিকশায় করে ধানমন্ডির বাসায় ফিরছিলেন তারা। সকাল সোয়া ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টানাহেঁচড়ার একপর্যায়ে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথা ও হাতে গুরুতর আঘাত পান তিনি।

পরিবারের অভিযোগ, প্রথমে আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি। পরে রিকশাচালক ও কয়েকজনের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেলি।

বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে একমাত্র মেয়েকে মানুষ করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে স্বজনরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।