October 22, 2026, 10:02 pm
শিরোনাম:

গাঁজা গাছসহ কৃষক আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ মো. জামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

আটক জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ক্ষেত থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। কৌশলে তিনি অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছগুলো রোপণ করেছিলেন, যাতে বিষয়টি সহজে ধরা না পড়ে।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ জামাল হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, কৃষিজমিতে এভাবে গোপনে মাদক গাছ চাষ উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।