October 30, 2026, 2:31 pm
শিরোনাম:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত বরিশালসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত রিকশা চালিয়ে পাঁচ সন্তান মানুষ করেও বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই নেই সন্তানের ঘরে! প্লাস্টিক কুড়িয়ে চলে কালাম-জরিনার সংসার সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা

Reporter Name

নিজস্ব সংবাদদাতা।।
পাবনার সদর উপজেলার আতাইকুলা হাটে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাটের ভেতরে একটি কার্যালয়ে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের একজন হাটের ইজারাদার ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। অপরজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের মো. আবদুস সালাম (৪৫) এবং ধর্মগ্রামের মো. রিপন (৪০)।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ঘটনার সময় সালাম ও রিপন হাটের ভেতরে সালামের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি সেখানে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন।

পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

পরিদর্শক প্রদীপ কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

স্থানীয়দের ভাষ্য, আতাইকুলা হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।