October 23, 2026, 7:02 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বাকেরগঞ্জে ঈদ পরবর্তী সময়ে সাধারণ ভোটারদের সাথে কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
oplus_0

বাকেরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী সাবরিনা আক্তার( জিয়া)।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখের কথা শুনে ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবরিনা আক্তার বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ঈদের পরের দিন থেকেই প্রিয় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে ভালো লাগছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার শক্তি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং নারী ও শিশুদের কল্যাণে কাজ করব। এ সময় সাধারণ ভোটাররা সাবরিনা আক্তারের আন্তরিকতা ও জনসম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে সাবরিনা আক্তার সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব পৌর এলাকা গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।