October 23, 2026, 3:41 am
শিরোনাম:

গলাচিপায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার ওই এলাকার মিন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। তিনি গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকালে রাই কর্মকার প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে যান। সেখান থেকে বাসায় ফিরে পরিবারের সদস্যদের অগোচরে দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে স্বজনরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে মেধাবী এই শিক্ষার্থীর আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।