October 23, 2026, 5:39 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

ঈদের ছুটিতে গৌরনদীর সড়কে মৃত্যু মিছিল, পাঁচ দিনে প্রাণ গেল ৬ জনের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :বরিশালের গৌরনদীতে গত পাঁচ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় পথচারীসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। মঙ্গলবার (২৬ মে) থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত ঈদের ছুটির পাঁচ দিনে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাটাজোর এলাকায় বরিশালগামী তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হন।

তারা হলেন—উজিরপুর উপজেলা সদরের হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩২), তার স্ত্রী মনিরা খাতুন (২৮) এবং তাদের চার বছর বয়সি মেয়ে অজিহা জান্নাত।

একই দিন সকাল ৯টার দিকে দশমিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বার্থী বাসস্ট্যান্ড এলাকার একটি দুধের বাজারে ঢুকে পড়ে। এতে পথচারী তারাকুপি গ্রামের মৃত আলম চৌকিদারের ছেলে জাহাঙ্গীর চৌকিদার (৬০) নিহত হন। এ ঘটনায় আরও চার পথচারী আহত হন। অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী মোসা. হাসিনা (৫৫) নিহত হন।

শনিবার বিকাল পৌনে ৬টার দিকে সুন্দরদী এলাকার নীলখোলা পান আড়ত এলাকায় ঢাকাগামী লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহ আলম (৩৯) নিহত হন। তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী স্বাধীন কাওছার (২০) গুরুতর আহত হন।

ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন।

তিনি জানান, ফিরোজ হাওলাদার স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি উজিরপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাটাজোর এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়েন। এ সময় পেছন থেকে তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। এ সময় বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে এবং কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। পরে বাসটি জব্দ করা হয়।

ওসি মহসীন আরও জানান, ঈদুল আজহার ছুটিতে গৌরনদীতে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।